সবুজ প্রান্ত
৩ নভেম্বর ২০২৪, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে জাতীয় সমবায় দিবস পালন

বিশ্বনাথ প্রতিনিধি ::
ওরে নিপীড়িত,ওরে ভয়ে ভীত শিখে যা, আয়রে আয় দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে।

২রা নভেম্বর (শনিবার) সকালে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক ও বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শেখ হাসান মাহমুদ রিপন এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ফুলরানী ভট্টাচার্য্যের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সুনন্দা রায় বলেন, গত ৫ই আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ দেখেছি ,যে বাংলাদেশের প্রথম কথাই হচ্ছে বৈষম্যহীনতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করা। সমবায় বৈষম্য দূরীকরণের প্রথম ধাপ। এই সমবায় সমিতি হচ্ছে আপনাদের আত্নরক্ষার মাধ্যম। সমবায়ের মাধ্যমে দেশের আর্থিক, গ্রামীণ, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতি সম্ভব। এর মাধ্যমে কর্মসংস্থান ও নতুন নেতৃত্ব সৃষ্টি সম্ভব। আপনারা সমবায়ের সাথে থেকে দেশের কল্যাণে কাজ করবেন বলে আমি মনে করি।

অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমবায়ী এমদাদুল হক তুহিন।

আরও বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, গরীব দুঃখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ লিটন আহমদ, শাপলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সম্পাদক অরুণ চন্দ্র নাথ নাথ সহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।