সবুজ প্রান্ত
১২ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে স্বপ্ন সারথি ফাউন্ডেশনের প্রবন্ধ প্রতিযোগিতা : লক্ষাধিক টাকার পুরস্কার

স্বপ্ন সারথি ফাউন্ডেশনের উদ্যোগে ‌‌’কেমন হবে নতুন বাংলাদেশ: তারুণ্যের ভাবনায়’(রাজনীতি, অর্থনীতি, বানিজ্য, শিক্ষা, বেকারত্ব দূরীকরণ)শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বপ্ন সারথি ফাউন্ডেশনের পরিচালক সাইফুর রহমান মাছুম এ তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি প্রবন্ধ প্রতিযোগিতার জন্য লেখা আহ্বান করেন এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন ও উত্তর পত্র গ্রহণ করা হবে বলে জানান তিনি আরো জানান অফলাইন রেজিষ্ট্রেশনের পাশাপাশি কেউ চাইলে ফাউন্ডেশনের ফেইসবুক পেইজে রেজিষ্ট্রেশন লিংক দেওয়া আছে সেখান থেকেও অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবে এখানেও সেই অনলাইনে রেজিষ্ট্রেশন ফরম সংযুক্ত করে দেওয়া হলো(://forms.gle/faVJpNgCnVr1DXkR9)
তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, বিগত ৫ই আগষ্ট স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশের সার্বিক পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তনের পর চলমান পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে তরুণদের চিন্তা চেতনার সমন্বয় সাধন ও তাহা প্রকাশ ঘটাতে “কেমন হবে নতুন বাংলাদেশ তারুণ্যের ভাবনায় (রাজনীতি, অর্থনীতি, বানিজ্য, শিক্ষা, বেকারত্ব দূরীকরণ)” শীর্ষক প্রবন্ধ লিখন প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বপ্ন সারথি ফাউন্ডেশনের এই উদ্যোগের ফলে তরুণদের ভাবনা ও মত প্রকাশের এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যার মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

তিনি মনে করেন, তরুণদের ভাবনা ও চিন্তা ধারায় সৃজনশীলতা তৈরি হবে। তাহার উন্নয়ন সাধন হবে। সংশ্লিষ্ট বিষয়ে উন্মুক্ত আলোচনার পরিবেশ তৈরি হবে। রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের সক্রিয় অংশ গ্রহণে উৎসাহিত করা হবে। বিভিন্ন প্রতিভাবান তরুণদের একত্রিত করে তাদের কল্যানে অবদান রাখা হবে। শ্রেষ্ঠ লেখকদের প্রবন্ধগুলোর সমন্বয়ে প্রবন্ধগ্রন্থ প্রকাশ করা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পরিষদের কাছে রাষ্ট্র সংস্কারের/পুনর্গঠনের রুপরেখা বা তরুণদের পরামর্শ হিসেবে এই পান্ডুলিপি পৌঁছে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই প্রতিযোগীতার মাধ্যমে তরুণরা অনেক উপকৃত হবেন। যেমন রাজনীতি ও সরকারে এগিয়ে আসার জন্য তরুণদের মধ্যে প্রাণ সঞ্চার, দেশের মজবুত অর্থনৈতিক কাঠামো গঠনের উদ্যোগ, এবং উদ্দোক্তা গড়ার প্রয়াস, নৈতিক ও সৃজনশীল শিক্ষার উন্নয়নের পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে মনোনিবেশ, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির কার্যকরি পদক্ষেপ, ব্যবসা ও বানিজ্যে উন্নয়নের জন্য উদ্ভাবনী চিন্তার প্রকাশ এবং প্রয়োগ করা।
তিনি বলেন, দক্ষ ও অভিজ্ঞ পরীক্ষক বোর্ড দ্বারা মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। এবং প্রথম ৫জনকে নগদ এক লক্ষ টাকা ও দ্বিতীয় ৮জনকে নগদ আশি হাজার টাকা পুরষ্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও কিছু বিশেষ পুরষ্কার বিতরণ করা হবে। ৫ ডিসেম্বর ফাউন্ডেশনের ফেইসবুক থেকে ফলাফল প্রকাশ করা হবে এবং পুরষ্কার বিতরণের প্রক্রিয়া স্থান ও সময় সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হবে। ফেইসবুকেই ঘোষনা দেওয়া হবে।
তিনি আশা করেন, এ প্রতিযোগিতা শুধু একাডেমিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক দায়িত্বশীলতার ক্ষেত্রেও তরুণদের ভাবনা ও সমাধানমূলক চিন্তায় উৎসাহিত করবে। স্বপ্ন সারথি ফাউন্ডেশন দেশের তরুণদের জন্য এটি একটি প্লাটফর্ম তৈরী করেছে, যেখানে তরুণরা সমাজের নানা দিক নিয়ে তাদের মতামত ও চিন্তা ব্যাক্ত করতে পারবে এবং সমাজের জন্য কার্যকর পরিবর্তন আনতে সাহায্য করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১০

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১১

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১২

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৩

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৪

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৫

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৭

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৮

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৯

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।