সবুজ প্রান্ত
৮ নভেম্বর ২০২৪, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ মুজিবের মতো হাসিনার পতনের পর দেশের কোনো দোকানে মিষ্টি পাওয়া যায়নি : হাসান আহমদ

জকিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসের আলোচনা সভা
জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বাকশালি শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চর্চার নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়। দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে যায়। সেদিন দেশ ও জাতি পেয়েছিল নতুন পথের দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়। শক্তিশালী সত্তা লাভ করে। মুক্তভাবে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।’ 
তিনি আরো বলেন, জনগণের উপর বাকশালি শাসন ব্যবস্থা চালিয়ে গণতন্ত্রকে হত্যার কারনে যেমনভাবে ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে জানাযা পড়ার মতো কাউকে পাওয়া যাযনি, এমনকি ইন্নালিল্লাহ পর্যন্ত লোকজন বলে নাই। ঠিক তেমনি ভাবে ২০২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশের মিষ্টির দোকানগুলোতে কেউ কোনো মিষ্টি খুজে পায়নি। আমরা বাঙালীরা বিপ্লব ও সংগ্রামের মাধ্যমে জন্ম লাভ করেছি। সুতরাং আমরা দেশকে একটি অন্যায়, অবিচার ও বৈষম্যহীন, স্ব-নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ শুক্রবার জকিগঞ্জের বাবুরবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জকিগঞ্জ উপজেলা জাসাসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জকিগঞ্জ উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাসাসের সদস্য সচিব মাছুম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মন্তজির আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সদস্য সচিব এমদাদ আহমদ সুমন, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক গোলজার হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মুন্তাকিম আহমদ, উপজেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক কাওসার আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতা আশফাক আহমদ, যুবদল নেতা হাসনাত আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখার থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১০

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১১

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১২

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৩

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৪

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৫

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৬

FIFA World Cup 2026 Schedule Revealed

১৭

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৮

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

১৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।