সবুজ প্রান্ত
২৬ নভেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিন্ময়ের অনুসারীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী নিহত..।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে বিক্ষোভকারীদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন। আজ দুপুরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর শুরু হওয়া বিক্ষোভের এক পর্যায়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর আজ চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। জামিন নামঞ্জুরের পর তাঁকে প্রিজন ভ্যানে তোলা হলে তাঁর অনুসারীরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ সময় আদালত প্রাঙ্গণে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা আইনজীবী আলিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। প্রত্যক্ষদর্শী আইনজীবী মো. হাসান জানান,”সংঘর্ষের মধ্যেই আমাদের সহকর্মী আলিফকে বিক্ষোভকারীরা এলোপাতাড়ি কোপায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিবেদিতা ঘোষ জানান, সংঘর্ষে আহত অবস্থায় সাত-আটজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে আলিফকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সূত্র এবং আইনজীবীদের দাবি, চিন্ময়ের অনুসারীরাই এই হামলার জন্য দায়ী। সংঘর্ষের সময় তাঁরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আইনজীবী ও সাধারণ মানুষের ওপর হামলা চালান।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং আগামীকাল বুধবার কর্মবিরতির ডাক দেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার লিয়াকত আলী বলেন,“সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র। গত সোমবার তাঁকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছিল।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।