সবুজ প্রান্ত
৩০ নভেম্বর ২০২৪, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে নিখোঁজের একদিন পর নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর হাফেজ সালমান আহমদ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত শুক্রবার (২৯ নভেম্বর) জুমআর নামাজের আগে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সালমান।

হাফেজ সালমান আহমদ আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার আব্দুল ফাত্তাহর পুত্র ও সিলেট জামেয়া দ্ধীনিয়া মাদ্রাসার ছাত্র। সালমান সদ‍্য কোরআন হিফজ সম্পন্ন করেছিলেন এবং কিছুদিনের জন্য বাড়িতে ফিরেছিলেন। সেদিন সকালে, তিনি তার চাচাতো ভাইদের সাথে নদীতে গোসল করতে যান। কিন্তু হঠাৎ পানির স্রোত বেড়ে যাওয়ায় তিনি তলিয়ে যান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন, তবে প্রথম দিন সালমানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার বিকালে সিলেট থেকে আসা ডুবুরিরা পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে ৩ টায় তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মতে, নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ চলছিল, যার ফলে নদীর স্রোত অস্বাভাবিকভাবে বাড়ে এবং বালুর চরে ধ্বস দেখা দেয়, যার কারণে এই ভয়াবহ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) সফেদ আলী জানান, মাদ্রাসা শিক্ষার্থী লাশ উদ্ধারের খবরে পয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পাঠিয়েছি। বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।

এদিকে, হাফেজ সালমানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দাবি করেছেন, নদীর সঠিক তদারকি না থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১০

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১১

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১২

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৩

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৪

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৫

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৬

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৭

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৮

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৯

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।