জকিগঞ্জে ফিশারি পাড় থেকে নিরঞ্জন বিশ্বাস (৪৬) নামের ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার মানিকপুর ইউনিয়নের মেকরি বিল এলাকার মাজহারুল ইসলাম সেলিমের ফিশারির পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নিরঞ্জন বিশ্বাস জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কোনাগ্রামের নিশিত্ত রাম বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী আরতি রানী বিশ্বাস জানান, গতকাল বুধবার সকলে তার স্বামী নিরঞ্জন বিশ্বাস পরিবারের উপর রাগ করে বাড়ী থেকে বের হয়ে মেকরিবিল এলাকায় একটি ফিশারির পাড়ে গিয়ে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি তিনি জকিগঞ্জ থানা পুলিশকে জানান।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থলে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, এসআই জাহেদ হোসেন, এসআই মহরম আলী, এসআই মফিদুল ইসলাম সজল সহ পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী
১
কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১
২
৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর
৩
ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
৪
সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার
৫
বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু
৬
দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
৭
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়
৮
দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।