সবুজ প্রান্ত
১৬ নভেম্বর ২০২৪, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি ::
বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের লালটেক (দারগাবাড়ি) গ্রামের সাবিলিল্লাহ্ প্রজেক্ট আয়োজিত আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার (১৬ নভেম্বর) সকালে স্থানীয় আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। 
সাবিলিল্লাহ্ প্রজেক্টের বাংলাদেশ টিম প্রধান মোহাম্মদ আজম আলীর সভাপতিত্বে সদস্য মাসুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রধান ড. মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মাওলানা বুরহান হোসাইন, কামাল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জিয়াউল হক। 
শুরতে কুরআন তেলাওয়াত করেন সাবিলিল্লাহ প্রজেক্টের সদস্য মাওলানা হাবিবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সদস্য আনোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন অংলকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া ও সাবিলিল্লাহ প্রজেক্টের সদস্য আব্দুল মজিদ বিএসসি।
কুরআন প্রতিযোগিতাকে স্মরণীয় করে রাখতে সাবিলিল্লাহ প্রজেক্ট প্রকাশিত স্মারক ‘হেরার আলো’র মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১০

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১১

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১২

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৩

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৪

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৫

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৭

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৮

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৯

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।