সবুজ প্রান্ত
১ নভেম্বর ২০২৪, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ – প্রতিপাদ্য নি‌য়ে জকিগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম ।
বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ফখর উদ্দিন, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি জাফরুল ইসলাম, এনজিও সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় দুইজন যুব উদ্যোক্তাকে যুব ঋণের চেক প্রদান ও ৫ জন প্রশিক্ষণার্থীর হাতে যুব উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সনদ তুলে দেওয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার জন্য এনজিও সংস্থা এসডিএসের পক্ষ থেকে সাংস্কৃতিক দলকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।