সিলেটের বন্দরবাজার থেকে চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল নিশ্চিত করেন গ্রেফতার বিষয়টি। গ্রেফতারকৃত হোসেন মুরাদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত ময়নুল হোসেন চৌধুরীর পুত্র।
র্যাব-৯ জানায়, হোসেন মুরাদের বিরুদ্ধে বিয়ানীবার থানায় হত্যা ও নাশকতা মামলা রয়েছে। গত ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতা সৃষ্টি করেছেন তিনি। আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১
১
৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর
২
ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
৩
সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার
৪
বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু
৫
দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
৬
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়
৭
দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।