সবুজ প্রান্ত
১০ অক্টোবর ২০২৪, ১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা সুহেল চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি ::
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়ার দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী। বুধবার (৯ অক্টোবর) দ্রুত বিচার আদালতের সিনিয়র (১) বিচারক ওয়াহাব মিয়া আলোচিত এ মামলায় তাকে অব্যাহতি দেন।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চলতি বছরের ২২ আগস্ট জুতা পেটা, টাকা আত্মসাৎসহ একাধিক অভিযোগ এনে তার একসময়ের রাজনৈতিক ঘনিষ্ঠজন, উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও জেলা যুবদলের সহ-সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আসামি করে দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন (সিআর মামলা নং ৩৭)। আদালত এই অভিযোগ আমলে নিয়ে বিশ্বনাথ থানাকে এটি এফআইআর হিসেবে গণ্য করতে নির্দেশ দেয় (মামলা নং ১৪)। বুধবার (৯ অক্টোবর) একই অভিযোগে বাদীর একাধিক মামলা করায় আদালত এই মামলা থেকে সুহেল আহমদ চৌধুরীসহ অপর আসামিকে অব্যাহতি দেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগে বিএনপি নেতা লিলু মিয়া চারটি মামলা করেন। এর মধ্যে একটি মামলা থেকে তিনি ইতিমধ্যে অব্যাহতি পেয়েছেন, দুটি মামলা খারিজ হয়েছে, এবং অপর একটি মামলা বিচারাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।