সবুজ প্রান্ত
৯ অক্টোবর ২০২৪, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মতবিনিময়

জকিগঞ্জে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা ধুমপান ও তামাক নিয়ন্ত্রন টাক্সফোর্স কমিটি এবং এসডিএসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।

এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সৈয়দ জহিরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশে ৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস পালন করা হয়। ২০১১ সাল থেকে তামাক নিয়ন্ত্রণে কর্মরত বেসরকারী সংগঠনগুলো এই দিনটিকে পালন করে আসছে।
মতবিনিময় সভায় বক্তারা তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক তুলে ধরে সরকারের কাছে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন পাশাপাশি জকিগঞ্জে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধুমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে প্রশাসনের নিকট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার দাবী জানান।
বক্তারা বলেন, যত্রতত্র তামাক কোম্পানিগুলোর নজরকাড়া বিজ্ঞাপন প্রচার এবং বাজারে খুচরা তামাকজাত পণ্য বিক্রয়ের ফলে তামাকের প্রতি আকৃষ্ট হচ্ছে তরুণ সমাজ। সিগারেট, বিড়ি, গুল, জর্দ্দার মতো ক্ষতিকর দ্রব্য নিয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরী। প্রকৃত পক্ষে বিড়ি-সিগারেটের খুচরা শলাকা ও ধোঁয়া বিহীন তামাকপণ্য খোলা অবস্থায় বিক্রয় নিষিদ্ধ করা হলে কিশোর, তরুণ, নারী ও স্বল্প আয়ের মানুষের মধ্যে এসব পণ্যেও সহজলভ্যতা ও ব্যবহার হ্রাস পাবে। ২০ শলাকার পুরো সিগারেটের প্যাকেট একবারে কিনতে হলে অনেকেই এই পরিমাণ অর্থ ব্যয়ে নিরুৎসাহিত হবে এবং ধূমপান বন্ধ করতে বাধ্য হবেন। বিড়ি-সিগারেটের খুচরা শলাকা বিক্রয়ের ফলে সিগারেটের মোড়কে উল্লিখিত স্বাস্থ্য সতর্কবার্তা গুলো ব্যবহারকারীর দৃষ্টি গোচর হয়না। এছাড়া, খুচরা সিগারেট বিক্রয়ের ফলে ভোক্তার কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হয়। এটি নিষিদ্ধ হলে এই অতিরিক্ত মূল্য থেকে সরকারের অতিরিক্ত ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে।
বক্তারা আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনস্বাস্থ্য উন্নয়ন এবং রাজস্ব আয় বৃদ্ধির জন্য খুচরা তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করা জরুরি। এর ফলে শিশুদের দ্বারা ভ্রাম্যমান তামাকজাত দ্রব্য বিক্রয় হ্রাস পাবে এবং তরুণদের মধ্যে নতুন করে তামাকের প্রতি আসক্তি জন্মাবেনা।
এক জরিপে দেখা যায়, বাংলাদেশে ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করে। দেশে তামাকজনিত রোগে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায়।
তামাক কোম্পানি বছরে ৮৪ মিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড নি‍র্গমণ, ৬ ট্রিলিয়ন সংখ্যক সিগারেট শলাকা উৎপাদনের জন্য ২২ বিলিয়ন টন পরিমাণ পানি অপচয় করে। এছাড়াও ৬০ কোটি বৃক্ষ নিধনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ বিনষ্ট ও ইকোসিস্টেমে ব্যাপক ক্ষতিসাধন করছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।