সবুজ প্রান্ত
৯ অক্টোবর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ছাত্রলীগ নেতা অপু গ্রেফতার

জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাংচুরের মামলায় হাবিবুর রহমান অপু (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগ নেতা ও আনন্দপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। বুধবার ৯ অক্টোবর সন্ধ্যার দিকে জকিগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই আব্দুল মুহিত জানান, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাফর আহমদ বাদী হয়ে ছাত্র-জনতার ওপর হামলা-ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান অপুকে গ্রেফতার করা হয়েছে।
এই মামলায় এর আগে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা জকিগঞ্জ বাজর থেকে যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম ও ছাত্রলীগ নেতা ওয়াস কুরুনীকে ধরে থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আটককৃত দুজনকে দায়েরকৃত মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহমুদ হাসান রিপন বলেন, মামলাটি তদন্তাধীন। তাই ওই ঘটনার সঙ্গে যারা জড়িত কেবল তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।