সবুজ প্রান্ত
২১ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে চেয়ারম্যান-মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন : স্মারকলিপি প্রদান

সিলেটের জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন করে অন্তর্বর্তীকালীন সরকার বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন চেয়ারম্যান-মেম্বারগণ। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা রাষ্ট্রবিরোধী কাজ করতে চাই না। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া হলে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়বে। আমরা জনপ্রতিনিধি হয়ে কোনো অপরাধ করিনি। আমরা জনগণের সমর্থন ও ভালোবাসায় চেয়ারম্যান ও মেম্বার হয়েছি। আমাদের অপসারণ না করে সহযোগী ভাবার আহ্বান জানাচ্ছি।
মেম্বারগণ তাদের বক্তব্যে বলেন, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যাহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না।
কর্মসূচিতে উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের প্রায় অর্ধ শতাধিক ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। 
এসময় ১নং বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, ২নং বিরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার,  ৪নং খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক ৮নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন উপস্থিত ছিলেন। 
মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।