সবুজ প্রান্ত
২৭ অক্টোবর ২০২৪, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির শাসনামলে প্রকৃত মৎসজীবিরা জলমহাল ভোগ করে : চাকসু মামুন

সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সিলেট-৫ আসনের সম্ভাব্য ধানের শীষের কান্ডারী মামুনুর রশীদ রশিদ মামুন (চাকসু মামুন) বলেন, স্বাধীন বাংলাদেশে বিএনপি একমাত্র জেলে সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে জলমহাল নীতিমালা তৈরী করছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচিতে উল্লেখ করছিলেন, “জল যার-জলা তাঁর”। বাংলাদেশে ৫৩ বছরের ইতিহাসেও কেউ এরকম কথা বলে নি। বিএনপির শাসনামলে প্রকৃত মৎস্যজীবি মানুষেরা জলমহাল ভোগ করছিল। কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল মৎস্যজীবি সম্প্রদায়কে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত। ভোট শেষ হলে এই পেশার মানুষদের তারা জলে ফেলে দিত। আমরা জেলে সম্প্রদায়ের মানুষদের তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর খালকাটা কর্মসূচির মাধ্যমে সবুজ বিপ্লব করে বাংলাদেশকে খাদ্য-শষ্য উৎপাদনের পাশাপাশি গ্রামের মজা পুকুর সংস্কার করে খালে মাছ চাষ করতে উদ্ভুদ্ধ করছিলেন। তিনি মৎস্যজাত পণ্য রফতানির মাধ্যমে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন ও জেলে সম্প্রদায়কে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করতে জাতীয়তাবাদী মৎস্যজীবি দল গঠন করছিলেন। তিনি আরো বলেন, বিগত বিএনপি সরকারের আমলে আজকের বিমান বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীর মাধ্যমে জলমহাল নীতিমালা করে আপনাদের এলাকার মৎস্যজীবি ভাইদের জলমহালের লীজ এনে দিয়েছিলেন। ভবিষ্যতে সুযোগ পেলে মৎস্যজীবি ভাইদের কল্যাণে কাজ করে যাবো। মামুনুর রশিদ মামুন (চাকসু মামুন) গত শনিবার (২৬ অক্টোবর) জকিগঞ্জের লক্ষ্মীবাজারে জাতীয়তাবাদী মৎস্যজীবি দল জকিগঞ্জ উপজেলা শাখার কর্মীসভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি জকিগঞ্জের নদী ভাঙনরোধে অন্তবর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার প্রদক্ষেপ নিতে আহবান জানান। পাশাপাশি জকিগঞ্জের গুরুত্বপূর্ণ শেওলা-জকিগঞ্জ রোড সংস্কার করতে প্রয়োজনে জনমানুষদের সাথে নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেন।
উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক জয়নুল হকের সভাপত্তিত্বে ও বিরশ্রী ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক ফয়ছল আহমদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট জেলার মাৎস্যজীবি দলের আহবায়ক এ.কে. তারেক কালাম, জকিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম।

বিরশ্রী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদের স্বাগত বক্তব্যের মাধ্য শুরু হওয়া কর্মীসভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদিক হাসান আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুল ইসলাম লেইছ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।