সবুজ প্রান্ত
২৩ অক্টোবর ২০২৪, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ছাত্রলীগ নিষিদ্ধকরণ সহ ৫ দফা দাবীর সমর্থনে বিক্ষোভ

জকিগঞ্জে রাষ্ট্রপতি সাহাব উদ্দিন চুপ্পুর পদত্যাগ, সংবিধান বাতিল, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৫ দফা দাবীর সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) বিকালে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে এমএ হক চত্ত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
ছাত্রনেতা মিনহাজুল হক রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেদোয়ান রাফি, লুৎফুর রহমান, জুয়েল আহমদ সাজু, পারভেজ মোশাররফ পাভেল, হোসাইন আহমদ, জুবের মোহাম্মদ, ওয়াসিম আকরাম, জাফর আহমদ, আশরাফুজ্জামান রাদি, দিলশাদ আনোয়ার প্রমুখ।

বিক্ষোভ সভায় বক্তারা বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর খুনি হাসিনা ও তাঁর কোনো দোসর গর্ত থেকে বের হওয়ার বিন্দুমাত্র চেষ্টা করলে ছাত্র-জনতা আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে। রাষ্ট্রপতি চুপ্পু ৫ আগস্টে পুরো জাতির সামনে বলেছিলেন, খুনি হাসিনা তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন তিনি বলছেন, তাঁর কাছে পদত্যাগপত্র নেই।
নেতৃবৃন্দ বলেন, ‘চুপ্পুসহ ফ্যাসিবাদের সব দোসরকে একটি কথা বলে দিতে চাই, ফ্যাসিস্টদের উৎপাত দেখা গেলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে। প্রয়োজন হলে আবার আমরা রক্ত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতেও প্রস্তুত। কিন্তু ফ্যাসিস্টের দোসর সন্ত্রাসীদের প্রতিহত করতে আমরা আমৃত্যু প্রস্তুত থাকব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।