সবুজ প্রান্ত
১৯ অক্টোবর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর, দক্ষিণ ও পৌর শাখার সহযোগী সদস্য সমাবেশ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
শুরুতে দারসুল কোরআন পেশ করেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সাবেক প্রশিক্ষণ সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি জাবের আহমদ।
সমাবেশের প্রথম অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সিলেট পুর্ব জেলা শাখার নব-মনোনীত সভাপতি সালমান আহমদ।
সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি নির্বাচিত হন আশরাফ আহমদ ও সেক্রেটারি মনোনীত হন সায়েম আহমদ, উপজেলা দক্ষিণ শাখার সভাপতি নির্বাচিত হন হোসাইন আহমদ ছাব্বির ও সেক্রেটারি মনোনীত হন মাহবুবুর রহমান সামি, পৌর শাখা সভাপতি পূণঃনির্বাচিত হন সাদিকুর রহমান ও সেক্রেটারি মনোনীত হন সাব্বির আহমদ।
সমাবেশের সমাপনী অধিবেশনে পৌর শাখার সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হোসাইন আহমদ ছাব্বির ও উপজেলা উত্তর শাখার সভাপতি আশরাফ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পুর্ব জেলা সভাপতি সালমান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা শাখার সাবেক সভাপতি রুহুল আমীন, সেক্রেটারি এবাদুর রহমান, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজ উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক সাইফুর রহমান সয়েফ, প্রশিক্ষন সম্পাদক শাহীন আহমদ ফামান, অফিস ও প্রকাশনা সম্পাদক আদনান হোসাইন ইমন, গোলাপগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি শাহীনুল ইসলাম রাজু, মোহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা যুব বিষয়ক সম্পাদক মো: শিপার আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।