সবুজ প্রান্ত
২৮ অক্টোবর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে যৌনকর্মী ও ডাকাত সহ আটক ৪

বিয়ানীবাজার প্রতিনিধি ::

বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামীসহ মোট ৪ জন আসামী গ্রেফতার। রবিবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রবিবার গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার থানা এই তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ভোররাতে বিয়ানীবাজার থানার এসআই শহিদুল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামের জনৈক হেলাল উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে ডাকাতি মামলার এজাহার নামীয় আসামী ছাদিক আহমদ (২২) কে আটক করে। আটক ছাদিক উপজেলার পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র।
এসময় অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ আরও তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামের মৃত কুতুব আলীর পুত্র হেলাল উদ্দিন (৭০), একই ইউনিয়নের আষ্টগরি গ্রামের আইনুল হকের পুত্র আলীম উদ্দিন (৩২), বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র ছাদিক আহমদ (২২), এবং ব্রাক্ষনবাড়িয়া জেলার সরাইল থানার স্থায়ী বাসিন্দা বর্তমানে সিলেটে বসবাসরত যৌনকর্মী তামান্না বেগম।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড ২৯০ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে আসামীদের সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।