সবুজ প্রান্ত
২৬ অক্টোবর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাও. জয়নুল ইসলামি আন্দোলন জকিগঞ্জের সেক্রেটারি মনোনীত

বাংলাদেশ খেলাফত মজলিস থেকে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনে যোগদানকারী মাওলানা জয়নুল ইসলামকে জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মনোনীত করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টার সময় জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে ইসলামি আন্দোলন জকিগঞ্জ উপজেলার মাসিক সভায় জেলা নেতৃবৃন্দের পরামর্শে ও সকলের সম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় বর্তমান সেক্রেটারি জিয়াউর রহমান চৌধুরীকে উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি করা হয়।
ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী আলহাজ্ব মো. নূরুল আমিনের সভাপতিত্বে ও জিয়াউর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ৭ ডিসেম্বর দলের আমীর পীর সাহেব চরমোনাই জকিগঞ্জে আগমন উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন হেকিম মো. শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল মন্নান, মাওলানা ইউসুফ আলী, মাওলানা লুৎফুর রহমান শামীম, মাওলানা ফয়জুল হাসান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদির, নাজিম উদ্দীন, হুসাইন আহমদ, প্রমূখ।
উল্লেখ্য, মাওলানা জয়নুল ইসলাম দেশের আলোচিত মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। গত জুনে দলের ৩৫ জন নেতাকর্মী নিয়ে চরমোনাই পীর সাহেবের দল ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি জকিগঞ্জের পল্লীশ্রী জামেয়া পাঁচগ্রাম দারুসসুন্নাহ মাদরাসার মুহতামিম হিসেবে কর্মরত আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।