সবুজ প্রান্ত
৫ অক্টোবর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বাংলায় জুমার খুৎবা : আলেম সমাজের ২৪ ঘন্টার আল্টিমেটাম

সিলেটের ঐতিহ্যবাহী হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে বাংলা, ইংরেজি ও আরবি মিশ্রিত ভাষায় খুৎবা পাঠ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের পাশাপাশি সিলেটের কাজির বাজার মাদ্রাসায় শুক্রবার সন্ধ্যার পর আলেমদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হাজী কুদরত উল্লাহ মসজিদ পরিচালনা কমিটিকে ‘বিতর্কিত’ খুৎবা পাঠ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আলেমরা।
এছাড়া শনিবার সন্ধ্যার পর সিলেটের দরগাহ মাদ্রাসায় সকল মাসলাকের আলেমদের নিয়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, বন্দরবাজারে কুদরত উল্লাহ জামে মসজিদ কর্তৃপক্ষের দাওয়াতে শুক্রবার জুমার নামাজে উপস্থিত হন ইস্ট লন্ডন জামে মসজিদের ইমাম শায়খ আব্দুল কাইয়ুম।
নামাজের আগে মসজিদের সেক্রেটারি মুকতাবিস-উন-নূর ঘোষণা দেন শায়খ আব্দুল কাইয়ুম জুমার নামাজের খুৎবা প্রদান করবেন ও জামাত পড়াবেন। ওই ইমাম মিম্বরে উঠে আরবিতে প্রথম খুৎবা দিলেও একপর্যায়ে বাংলায় খুৎবা দিতে শুরু করেন। তবে দ্বিতীয় খুৎবা তিনি আরবিতেই দেন।
এদিকে, খুৎবার লাইভ ভিডিও সম্প্রচার করছিল ‘আধুনিক টিভি’ নামের একটি ফেসবুক পেইজ। সেই ভিডিও নামাজের পরেই ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। সিলেটের আলেম-সমাজ বিষয়টিকে ‘বিভ্রান্তিমূলক’ দাবি করে প্রতিবাদ শুরু করেন। এ বিষয়ে কাজির বাজার মাদ্রাসায় জরুরি বৈঠকে বসারও সিদ্ধান্ত হয় এবং এ অনুযায়ী শুক্রবার সন্ধ্যার পর ‘সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ’র উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাও. রেজাউল করিম জালালীর সভাপতিত্বে এবং ‘সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ’র অন্যতম সমন্বয়ক ও কাজিরবাজার জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় বৈঠকে বক্তারা বলেন, দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর দেশের আলেম-উলামাসহ ধর্মপ্রাণ সকল মানুষের মাঝে যখন ঐক্যের বাতাস বইছে, ঠিক তখন সিলেটের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে এমন একটি বিতর্কিত কাণ্ড ঘটানো একেবারেই সমীচীন হয়নি। হক্কানি আলেমদের ঐক্যমত্যের ভিত্তিতে এ দেশে জুমার নামাজের খুৎবা আরবিতে প্রদানের মীমাংসিত বিষয়কে নিয়ে আজ যেভাবে হানাফি মাজহাবের কুদরত উল্লাহ জামে মসজিদে বিভ্রান্তি-ফিতনা ছড়ানো হলো এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিতর্কিত কাজের মাধ্যমে ঐক্যের নির্মাণাধীন প্রাচীরে ধরানো হলো ফাটল। কুদরত উল্লাহ মসজিদ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে এর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তা না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সিলেটের আলেম-সমাজ।
সভাপতির বক্তব্যে মাওলানা রেজাউল করিম জালালী বলেন, শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর দরগাহ মাদ্রাসায় সিলেটের সর্বস্তরের আলেমদের নিয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটিতে আলেমদের মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
কাজিরবাজার মাদ্রাসার বৈঠক উপস্থিত ছিলেন ‘সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ’র সমন্বয়ক ও সোবহানীঘাট মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, ঐক্য পরিষদের সমন্বয়ক ও ঝালোপাড়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মোশতাক, কাজিরবাজার জামেয়া মাদানিয়ার সহকারী শিক্ষাসচিব মাওলানা আসিফুল ইসলাম, ঐক্য পরিষদের সমন্বয়ক ও ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুজ্জামান, ঐক্য পরিষদের সমন্বয়ক ও দারুল হুদা মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান ক্বাসেমি, ঐক্য পরিষদের সমন্বয়ক ও জামেয়া দারুস সুন্নাহ খাসদবির মাদ্রাসার শিক্ষক নিয়ামতুল্লাহ ক্বাসেমি এবং কাজিরবাজার জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা আব্দুল খালিক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।