সবুজ প্রান্ত
১৮ অক্টোবর ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ উপজেলা ছাত্র মজলিসের কাউন্সিল সম্পন্ন

জকিগঞ্জে ইসলামি ছাত্র মজলিসের কাউন্সিল উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার সময় স্থানীয় একটি মিলনায়তনে জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখা সভাপতি ফজলুল করিম সভাপতিত্বে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি ছালমান আহমদ।
সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪-২০২৫ সেশনের জন্য জকিগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার কমিটি গঠন করা হয়। কাউন্সিলে মিনহাজুল হক রিফাতকে সভাপতি ও জামিল আহমদ রশিদীকে সেক্রেটারি করে উপজেলা পূর্ব শাখা গঠন করা হয়। তাছাড়া মো. ফজলুল করিমকে সভাপতি ও খাইরুল ইসলামকে সেক্রেটারি করে উপজেলা পশ্চিম শাখার কমিটি গঠন করা হয়।

নির্বাচন কার্যক্রম পরিচালনা ও নির্বাচিত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি ছালমান আহমদ।
সমাপনী অধিবেশনে জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার নব নির্বাচিত সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে এবং উপজেলা পূর্ব শাখা সভাপতি মিনহাজুল হক রিফাতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি ছালমান আহমদ। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি মুজিবুর রহমান খান, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি এবাদ উদ্দিন, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি আহমদ আব্দুল কুদ্দুস, যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হামিদ জালাল, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি আবুল কাসেম সিদ্দিকী, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা মাদ্রাসা ও পাঠাগার সম্পাদক ইমরান হোসাইন, উপস্তিত ছিলেন ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি আহমেদ গুলজার, খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের সাবেক দায়িত্বশীল বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।