সবুজ প্রান্ত
৫ অক্টোবর ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ এসোসিয়েশনের সীরাত বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রাসুলুল্লাহ (স)-এর সুমহান আদর্শ অনুসরণের মাধ্যমেই সফলতা আসবে : আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য উত্তরসুরী বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, হযরত মুহাম্মদ মোস্তফা (স) এর সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। মহান আল্লাহ তা’আলা আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য রাহমাতুল্লিল আ’লামীন’ তথা সারা জাহানের রহমত হিসেবে। রাসুলুল্লাহ (সা.)-কে বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি’। রাসুলুল্লাহ (স) এর সুমহান আদর্শ অনুস্মরণের মাধ্যমেই আমাদের উভয় জাহানের সফলতা বয়ে আনবে। আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী শনিবার বিকালে সমমনা প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন কর্তৃক পবিত্র ঈদে মীলাদুন্নবী (স) উপলক্ষে সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ইমাদ উদ্দীনের সভাপতিত্বে ও এসোসিয়েশনের অফিস বিষয়ক প্রতিনিধি মাও. ময়নুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের পৃষ্ঠপোষক, ইছামতি দারুল উলূম কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, জকিগঞ্জ লেখক পরিষদের সহ-সভাপতি মাওলানা ফদ্বলুর রহমান, আল্লামা মুহাদ্দিস ছাহেব (রহ)-এর কনিষ্ঠ ছাহেবজাদা মাওলানা আব্দুল বাক্বী খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশনের সহ-সমাজকল্যান সম্পাদক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ, রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতলুব আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আলীম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম, সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান সাব্বির। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান মাহদি, ফুলতলী কামিল মাদ্রাসার ছাত্র আব্দুল লতিফ।

এবারে জকিগঞ্জ এসোসিয়েশন কর্তৃক সীরাত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে নগদ ৩ হাজার টাকা, ২য় পুরস্কার হিসেবে ২ হাজার টাকা, ৩য় পুরস্কার হিসেবে ১ হাজার পাচশত টাকা এবং বিশেষ পুরস্কার হিসেবে ১ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।