সবুজ প্রান্ত
১৫ অক্টোবর ২০২৪, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, হতাহত ১০

সিলেটের জকিগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও থানা কমপ্লেক্সের সামনের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ফেস্টুন ভাংচুের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) রাত অনুমান ১০টার সময় জকিগঞ্জ পৌর শহরে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার কিছুক্ষণ আগে জকিগঞ্জ বাজারের একটি দোকানের সামনে বাইসাইকেল ও মোটরসাইকেল রাখা নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিলেও মীমাংসা না হওয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রাজন ও আহবায়ক জাবেদ আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহতদের দেখতে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু এসে এ ঘটনার নিন্দা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। ঘটনার পর থেকে জকিগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। 
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ইনকিলাবকে বলেন, শুনেছি গতরাতে জকিগঞ্জ পৌর শহরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দকে বিষয়টি জানিয়েছি, যারাই অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম. মাহমুদ হাসান রিপন বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।