সবুজ প্রান্ত
৩১ অক্টোবর ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‘দল ধর্ম যার যার- জকিগঞ্জ সবার’ এই স্লোগানকে সামনে রেখে একটি আধুনিক জকিগঞ্জ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জ উপজেলার প্রবাসীদের সমন্বয়ে ২০১৫ সালের ৩১ শে অক্টোবর প্রতিষ্ঠা করা হয় জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ। শুরু থেকে এ উপজেলার প্রবাসীরা জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ব্যানারে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি আদায় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাত ৭ টার সময় জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে পরিষদের সহ-সভাপতি আফ্রিকা প্রবাসী আলী আহসানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ এম. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মঈন উদ্দিন মনই এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) বেলাল আহমদ, প্রবাসী ঐক্য পরিষদের ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সাংবাদিক আজাদুর রহমান, আব্দুশ শহীদ শাকির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ১ মাস পূর্বে জকিগঞ্জ স্বাধীন হয়েছিল। কিন্তু এটার রাষ্ট্রীয় স্বীকৃতি আজোও মেলেনি। অবহেলিত এই জনপদ বারবার উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। বর্তমানে বাংলাদেশে একটি স্বাধীন বৈষম্যহীন দেশ গড়ার কাজ চলছে। জকিগঞ্জ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, জকিগঞ্জ বাসীকে এই ব্যবহারের সুযোগ দিতে হবে। জেলা সদর থেকে ৯১ কি.মি দুরবর্তী জকিগঞ্জ সরকারি কলেজে ডিগ্রী চালু হয়েছে কিন্তু অনার্স কোর্স চালু হয় নাই। দ্রুত জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালু করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবী জানান।
বক্তারা আরো বলেন, প্রবাসীরা জকিগঞ্জের আর্থসামাজিক বিন্যাসের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রবাসীদের ভূমিকা জকিগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে অবিস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ, পরিশ্রম ও স্মার্ট বুদ্ধিমত্তা জকিগঞ্জের উন্নয়নকে ত্বরান্বিত করছে, যা ভবিষ্যতে দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সহযোগিতা ও সংহতি অব্যাহত থাকলে আমাদের এলাকার উন্নয়ন আরও মসৃণ ও সমৃদ্ধ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।