সবুজ প্রান্ত
৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে তালামীযের র‌্যালী সফলের লক্ষ্যে মতবিনিময় সভা

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর, রবিবার, সিলেট নগরীতে ‘মুবারক র‍্যালি’ বের করবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র‍্যালি বাস্তবায়ন কমিটি সিলেট। সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০ টায় জমায়েত হয়ে র‍্যালিপূর্ব আলোচনা সভার পর বাদ যুহর র‍্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
এদিকে র‌্যালি সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে র‍্যালি বাস্তবায়ন কমিটি। এর অংশ হিসেবে ০৭ সেপ্টেম্বর, শনিবার, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা ও সমমান শাখার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
র‍্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনি, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসরুর হাসান জাফরী, অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের, প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. ছাদেকুর রহমান, কেন্দ্রীয় সদস্য- রেজাউল করিম, এম শামছ উদ্দিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন, মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ আহমদ, সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লাবিবুর রহমান লাভলু, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি মাহবুব খান, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, শাবিপ্রবি সাধারণ সম্পাদক জিবান আহমদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফি, সিলেট মহানগরীর সাবেক সহ-সাধারণ সম্পাদক আজাদ হোসাইন, সিলেট পশ্চিম জেলা সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল হক, সিলেট পশ্চিম জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ বিলাল আহমদ, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নোমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।